১. ছাত্র-ছাত্রীর ফাইলে উল্লিখিত আপনাদের ঠিকানা ও ফোন নম্বর কোন কারণে পরিবর্তন হলে তা দ্রুত স্কুল কর্তৃপক্ষকে অবহিত করুন।
২. স্কুল কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন এবং প্রয়োজনে শ্রেণি শিক্ষক, গাইড শিক্ষকের সাথে যোগাযোগ রাখুন।
৩. প্রতিনিয়ত সন্তানের/ পোষ্যের লেখাপড়ার খোঁজ খবর নিলে তারা সতর্ক থাকে ও লেখাপড়ায় উৎসাহী হয়।
৪. কোন ছাত্র/ছাত্রী বাসায় ফিরতে বিলম্ব করলে তাৎক্ষণিকভাবে স্কুল কর্তৃপক্ষকে অবহিত করুন এবং প্রয়োজনীয় সাহায্য নিন। ০১৮৪১-৩০০৩০১
৫. ছাত্র/ছাত্রীর আচরণে কোন সমস্যা থাকলে কিংবা বাসায় নিয়মিত লেখাপড়া না করলে অথবা আপনাদের বা সন্তানের ব্যক্তিগত কোন সমস্যা থাকলে দ্রুত তা সমাধান করে ফেলুন। প্রয়োজন মনে হলে স্কুল কর্তৃপক্ষের সহায়তা নিন।
৬. ছাত্র/ছাত্রীর কোন অপরাধমূলক কাজ গোপন না রেখে তা দ্রুত সংশোধনের ব্যবস্থা নিন। অন্যথায় আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হবে।
৭. স্কুল থেকে যে কোন প্রয়োজনে আহ্বান জানানো হলে দ্রুত সহযোগিতা করুন। Parents মিটিং-এ পিতা বা মাতা কমপক্ষে-একজনকে উপস্থিত থাকতে হবে।
৮. ছাত্রদের চুল ছোট রাখা, পোশাক পরিচ্ছন্ন রাখা, ধূমপান থেকে বিরত থাকা, নিয়মিত লেখাপড়া করা, সময় মত স্কুলে আসা ও স্কুল থেকে বাসায় ফেরা- এ সব বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখুন। সন্তানকে ভাল ফলাফল অর্জনে সব সময় উৎসাহিত করুন।