Ronit School and College
email : info@ronit.edu.bd
Call Us :09611462462 , 0132790008
রণিত স্কুল এন্ড কলেজ > সুযোগ সুবিধা

সুযোগ সুবিধা

রণিত স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীরা আরো যে সকল সুযোগ সুবিধা পাবো

১. কম্পিউটারাইজড স্ট্যান্ডার্ড লেকচার শিট, কোর্স পান, সিলেবাস, সাজেশন ও হ্যান্ডনোট প্রদান করা হয়।

২. ক্লাস রুমে মাল্টিমিডিয়া প্রজেক্টর, হোয়াইট বোর্ডের মাধ্যমে অল্প সময়ে অনেক বেশি অধ্যায় বোঝানোর অত্যাধুনিক ব্যবস্থা।

৩. আধুনিক সাজে সজ্জিত ক্লাস রুমে অডিও, ভিডিও, সাউন্ড সিস্টেম, নেটওয়ার্ক ও পিএবিএক্স কানেকশনসহ আধুনিক সুযোগ সুবিধা।

৪. প্রতিটি ক্লাস রুম স্ট্যান্ডার্ড সিট ক্যাপাসিটি এবং আধুনিক সাজে সু-সজ্জিত।

৫. প্রতিটি ফ্লোরে টিচার্স রুম এবং ফ্লোর ইনচার্জ -এর মাধ্যমে নিয়ম-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ।

৬. দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা অধ্যয়নের ব্যবস্থা।

৭. একজন গাইড শিক্ষকের অধীনে ১৫-২০ জন শিক্ষার্থীকে সার্বক্ষণিক নিবিড়ভাবে তত্ত্বাবধান করা হয়। এছাড়াও প্রত্যেক শ্রেণির জন্য একজন শ্রেণি শিক্ষক রয়েছে।

৮. শিক্ষকগণের শিক্ষা প্রদানের দক্ষতা মূল্যায়নের জন্য ছাত্র-ছাত্রীদের বিশেষ অভিমত গ্রহণ করার হয়।

৯. প্রত্যেক শিক্ষার্থীর ক্লাসে ৯০% উপস্থিতি বাধ্যতামূলক ও সকল পরীক্ষার কমপক্ষে ৫০% নম্বর পেতে সহযোগিতা করা।

১০. ফলাফলের ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের বিষয়ভিত্তিক দূর্বলতা দূরীকরণের লক্ষ্যে ছাত্র-শিক্ষক-অভিভাবকের সমন্বিত উদ্যোগ গ্রহণ।

১১. নির্ধারিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ক্লাস পরিচালনা। হরতাল/অবরোধ বা প্রাকৃতিক দুর্যোগের কারণে কোন ক্লাস বন্ধ থাকলে পরবর্তী সময়ে শুক্রবার ও অন্যান্য ছুটির দিন অতিরিক্ত ক্লাসের মাধ্যমে তা পূরণ করা।

১২. প্রতিযোগিতা ও সেবামূলক কাজে নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা।

১৩. শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ও বিশেষজ্ঞদের সুচিন্তিত মতামত গুরুত্বসহকারে মূল্যায়ন করা হয়।

১৪. বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের নেতৃত্বের গুণাবলি অর্জন ও সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ রয়েছে।

১৫. নির্ধারিত ক্লাসের পর প্রাইভেট কোচিং-এর বিকল্প হিসেবে (SSP) সুবিধা।

১৬. কোন শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত থাকলে তাৎক্ষণিক অভিভাবকদের সঙ্গে ফোনে যোগাযোগ করে অনুপস্থিতির কারণ অনুসন্ধান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ।

১৭. ছাত্র ছাত্রীদের জন্য স্বতন্ত্র কমন রুম ও টয়লেট ব্যবস্থা। শিক্ষক ও শিক্ষার্থীদের নামাজের সুব্যবস্থা।

১৮. ছাত্র ছাত্রীদের জন্য বাধ্যতামূলক ইংলিশ প্রশিক্ষণ, কম্পিউটার ট্রের্নিং ও ইন্টারনেট সুবিধা।

১৯. মূল্যায়ন সভা, বিতর্ক প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন।

২০. অভিজ্ঞ চিকিৎসক দ্বারা নিয়মিত মেডিকেল চেক আপ এবং ফাস্ট এইড এর ব্যবস্থা।

২১. অভিভাবকদের জন্য বিশ্রাম কক্ষ।

২২. স্কুল ক্যাম্পাসে বিশুদ্ধ পানির ব্যবস্থা।