Ronit School and College
email : info@ronit.edu.bd
Call Us :09611462462 , 0132790008
রণিত স্কুল এন্ড কলেজ > পরীক্ষা পদ্ধতি

পরীক্ষা পদ্ধতি

পাক্ষিক পরীক্ষা

১. ১৫ দিনে একদিন পাক্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২. পাক্ষিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে প্রতি বিষয়ে ১০০ টাকা জরিমানা দিতে হবে।

শ্রেণি পরীক্ষা ও মূল্যায়ন পরীক্ষা

১. ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত প্রতিটি সাময়িক ও বার্ষিক পরীক্ষার পূর্বে একটি করে শ্রেণি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২. ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার পূর্বে একটি করে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩. শ্রেণি ও মূল্যায়ন পরীক্ষায় অনুপস্থিত থাকলে যথোপযুক্ত কারণ দর্শিয়ে প্রতি বিষয়ের জন্য ১০০ টাকা হারে রি-এক্সাম ফি প্রদান করে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

সাময়িক ও অর্ধবার্ষিক পরীক্ষা

১. প্রতিটি বার্ষিক পরীক্ষার পূর্বে প্লে  গ্রুপ- পঞ্চম শ্রেণি পর্যন্ত দুইটি সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২. ৬ষ্ঠ, ৭ম এবং ১০শ শ্রেণির ক্ষেত্রে  বার্ষিক পরীক্ষার পূর্বে অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩. সাময়িক ও অর্ধবার্ষিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে কোন অবস্থাতেই পূণরায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেনা।

৪. সাময়িক ও অর্ধবার্ষিক পরীক্ষার পূর্বে পরীক্ষার ফি (৮০০/=), সমুদয় বকেয়া টিউশন ফি ও জরিমানা (যদি থাকে) পরিশোধ সাপেক্ষে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। প্রবেশপত্র ব্যতীত কেউ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

বার্ষিক পরীক্ষা

১. এই পরীক্ষায় কোন শিক্ষার্থী অনুপস্থিত থাকলে কিংবা অকৃতকার্য হলে তাকে প্রমোশন দেয়া হয় না।

২. বার্ষিক পরীক্ষার পূর্বে পরীক্ষার ফি (৮০০/=), সমুদয় বকেয়া টিউশন ফি ও জরিমানা (যদি থাকে) পরিশোধ সাপেক্ষে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। প্রবেশপত্র ব্যতীত কেউ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

৩. বার্ষিক পরীক্ষার পর পরীক্ষার ফলাফল, ক্লাসের উপস্থিতি, আচার-আচরণ প্রভৃতি বিষয় বিবেচনা করে প্রতি ক্লাসে ৩ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে।

৪. বার্ষিক পরীক্ষার পর অভিভাবকদের উপস্থিতিতে ফলাফল প্রকাশ করা হয়। অভিভাবক দিবসে পিতামাতা উভয়কে উপস্থিত থাকতে হবে। পিতামাতা/আইনানুগ অভিভাবক ব্যতীত কোন শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হবে না।

প্রি-টেস্ট, টেস্ট ও মডেল টেস্ট

১. ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রি-টেস্ট, টেস্ট ও মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২. যে কোন বোর্ড পরীক্ষার পূর্বে সকল বিষয়ের উপরে টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৩. মডেল টেস্ট: সকল বিষয়ের উপর পূর্ণ নম্বরের একাধিক মডেল টেস্ট অনুষ্ঠিত হয়। বিশেষ ক্ষেত্রে কোন বিষয়ে যে সকল শিক্ষার্থী দুর্বল থাকে সে বিষয়ে মডেল টেস্টের ব্যবস্থা থাকে।

৪. প্রি-টেস্ট, টেস্ট ও মডেল টেস্টপরীক্ষার পূর্বে পরীক্ষার ফি (প্রতিষ্ঠান নির্ধারিত), সমুদয় বকেয়া টিউশন ফি ও জরিমানা (যদি থাকে) পরিশোধ সাপেক্ষে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। প্রবেশপত্র ব্যতীত কেউ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

অনান্য

১. স্কুলের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী প্রতিটি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২. পরীক্ষার সময় স্কুল কর্তৃক নির্ধারিত প্লাস্টিক ব্যাগে কলম, পেন্সিল, ক্যালকুলেটর, ইরেজার, স্কেল নিয়ে আসতে হবে। পরীক্ষা কক্ষে অন্যের কাছে এ সব উপকরণ ধার নেয়া বা দেয়া যাবে না।

৩. প্রত্যেক পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। অসুস্থ থাকলে Sick Bed -এ  পরীক্ষা দিতে হবে।

৫. পরীক্ষায় অসদুপায় (নকল করা, অন্যের খাতা দেখে লেখা, খাতা বদল করা, বেঞ্চে লেখা, সাপ্তাহিক পরীক্ষার খাতায় বাসা থেকে লিখে আনা) অবলম্বন করলে তাৎক্ষণিক স্কুল থেকে বহিষ্কার করা হবে।