নিয়মানুযায়ী প্রত্যেক শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে কমপক্ষে ৯০% ক্লাসে উপস্থিত থাকতে হবে। যেহেতু শিক্ষার্থীদের বাইরে প্রাইভেট পড়তে হয় না, সেহেতু তাদের স্কুলে উপস্থিত থাকা অত্যন্ত জরুরী। তাই ছুটি রোধকল্পে স্কুল কর্তৃপক্ষ নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গ্রহণ করেছেন ঃ
১. শিক্ষার্থীদের যে কোনো ছুটির ক্ষেত্রে প্রতিটি সাধারণ ক্লাসের জন্য ১০ টাকা এবং এসএসপি ক্লাসের জন্য ২০ টাকা হারে জরিমানা প্রদান করে ছুটি নিতে হবে।
২. জরুরী প্রয়োজনে যে দিন স্কুলে অনুপস্থিত থাকবে সে দিন সকাল ৭:৪৫ মিঃ এর পূর্বে ০১৮৪১-৩০০৩০১ নম্বরে ফোন করে স্কুল কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। নতুবা জরিমানার হার দ্বিগুণ হবে।
৩. অগ্রীম ছুটির ক্ষেত্রে যতগুলো দিন মিস হবে তার প্রতিদিনের জন্য ১০ টাকা হারে হিসাব বিভাগে জমা দিতে হবে অথবা সমপরিমাণ টাকার জরিমানা ফরম পূরণ পূর্বক হিসাব শাখায় জমা দিয়ে যথাযথ কর্তৃপক্ষের নিকট ছুটির আবেদন করতে হবে।
৪. জরিমানা হিসেবে আদায়কৃত অর্থ অনুপস্থিত ছাত্র-ছাত্রীর মেকআপ ক্লাসের জন্য ব্যয়িত হবে। সুতরাং জরিমানা মওকুফের কোন আবেদন গ্রহণযোগ্য নয়।