একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পাঠদান ঃ এ পদ্ধতিতে সিলেবাসকে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছরকে সাময়িক পরীক্ষার অনুসারে ভাগ করে পাঠ পরিকল্পনা করা হয়। পাঠ পরিকল্পনানুযায়ী প্রতিদিনের ক্লাস পরিচালিত হয়ে থাকে।
পাঠ পরিকল্পনা ঃ প্রত্যেকটি ক্লাস পূর্ব নির্ধারিত একটি নিখুঁত পরিকল্পনা অনুযায়ী গ্রহণ করা হয়। ক্লাসের নির্ধারিত সময়ে শিক্ষক ও শিক্ষিকাগণ কী বিষয় কোন পদ্ধতিতে পাঠদান ও মূল্যায়ন করবেন পাঠ পরিকল্পনায় তা নির্ধারণ করা থাকে।
প্রতিদিন প্রতিটি বিষয়ের ক্লাস ঃ সাধারণত প্রচলিত ব্যবস্থায় কোন শিক্ষা প্রতিষ্ঠানে একদিনে সকল বিষয়ের ক্লাস অনুষ্ঠিত হয় না। কিন্তু এখানে প্রতিটি বিষয়কে সমান গুরুত্ব দিয়ে প্রতিদিন ক্লাস নেয়া হয়।
এসএসপি (Supervisory Study Program) ঃ নির্ধারিত ক্লাসের বাইরে অপেক্ষাকৃত দুর্বল এবং কম মেধাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রচলন করা হয়েছে এই বিশেষ কর্মসূচী। প্রাইভেট টিচিং-এর বিকল্প হিসেবে এ কর্মসূচী দুর্বল কিংবা স্বল্প আয়ের পরিবার থেকে আগত শিক্ষার্থীদের জন্য বিশেষ কার্যকর। মেধাবীদের জন্য আরো বেশি উপযোগী।
অডিও-ভিজ্যুয়াল শিক্ষা মাধ্যম ঃ প্রচলিত লেকচার পদ্ধতি ছাড়াও প্রজেক্টর, এলইডি টিভি মনিটর কম্পিউটার, সিডি-ভিসিডিসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তির ব্যবহারের কারণে শিক্ষা পদ্ধতি হয় আনন্দময় এবং আকর্ষণীয়।
শিক্ষাবৃত্তি প্রদান ঃ সকল শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের White Hope Education Family কর্তৃক বৃত্তি প্রদান।
মেকআপ ক্লাস ঃ হরতাল, অসুস্থতা অথবা বিশেষ কোন কারণে শিক্ষার্থী কোন দিন অনুপস্থিত থাকলে, অনুপস্থিত শিক্ষার্থীকে মেকআপ ক্লাস করানো হয়।
শ্রেণি শিক্ষক ও গাইড শিক্ষক ঃ প্রত্যেক ক্লাসের জন্য একজন শ্রেণি শিক্ষক ও গাইড শিক্ষক থাকেন। তারা সার্বক্ষণিকভাবে শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করেন এবং যে কোনো সমস্যায় শিক্ষার্থীদের পাশে থেকে দ্রুত সমাধানের ব্যবস্থা করেন।
সহশিক্ষা কার্যক্রম ঃ সপ্তাহে একদিন কম্পিউটার ল্যাব, গান, আবৃত্তি, ছবি আঁকা ও নাচ এর ক্লাস করানো হয়।